ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

লন্ডনে মেয়র আনিসুলের প্রথম জানাজা সম্পন্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের প্রথম নামাজে জানাজা লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সেন্ট্রাল লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন, পরিবারের সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, যুক্তরাজ্যে বসবাসরত মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের মরদেহ আজ (শুক্রবার) বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবে। আগামীকাল শনিবার বেলা ১১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

মেয়র আনিসুল হক দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গত বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত ১০টা ২৩ মিনিটে ইন্তেকাল করেন।

চলতি বছরের ২৯ জুলাই তিনি যুক্তরাজ্যে গমন করেন। অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের ন্যাশনাল নিউরো সায়েন্স হসপিটালে ভর্তি ও আইসিইউতে রাখা হয়। গত ১৩ আগস্ট চিকিৎসকরা তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন। পরে তাকে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলেটেশন সেন্টারে স্থানান্তর করা হয়।

২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়নে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসিসিআই এবং বিজিএমইএ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আনিসুল হক ১৯৫২ সালে ২৭ অক্টোবর নোয়াখালীর কবিরহাটে জন্মগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

লন্ডনে মেয়র আনিসুলের প্রথম জানাজা সম্পন্ন

আপডেট সময় ১১:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭