ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে পানিতে চুবিয়ে ভাগ্নি হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সাফিয়া নামে ৮ বছরের শিশুকে তারই মামা পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মনোহরদী শিলবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজের একদিন পর বুধবার বিকালে থানা পুলিশ মনোহরদী গ্রামের পাশে ইমেজ ফ্যাক্টরির নিকটে একটি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার থেকে সাফিয়া নিখোঁজ ছিল।

নিহত সাফিয়া ওই গ্রামের শাহীন মিয়ার মেয়ে। মামা জুয়েল একই গ্রামের শহিদ মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, নিহত সাফিয়া জুয়েলের আপন ভাগ্নি। তার সাফিয়ার মায়ের জমি আত্মসাত করার জন্য তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে জুয়েল। এই ঘটনায় সাফিয়ার মা সুমি আক্তার বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা করেন।

ওসি আরো জানান, সাফিয়া পানিতে পড়ে মারা গেছে বলে বিষয়টি ধামাচাপা দেয়ার উপক্রম হয়েছিল। সেই সময়ে ইমেজ ফ্যাক্টরির সিসি ক্যামেরায় দেখা যায় কে যেনো একটি শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করছে। পরে সিসি ক্যামেরা দেখে ১দিন পর থানায় হত্যা মামলা করা হয়।

ওসি জানান, আসামি গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে পানিতে চুবিয়ে ভাগ্নি হত্যার অভিযোগ

আপডেট সময় ১০:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭