ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

আ’লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা মূল্যায়িত: মোজাম্মেল

File photo

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ সরকার বর্তমানে ক্ষমতায় আছে বলেই আজ মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হচ্ছেন। মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বর্তমান সরকারের সময়েই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাসহ সকল সুবিধা বৃদ্ধি করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিতে আরও ব্যাপক পরিকল্পনা সরকার নিয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কোনদিন কারও জন্য অপেক্ষা করেনি, করবেও না। সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা আজও সক্রিয় রয়েছে। তাদের নিশ্চিহ্ন না করা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। সমাবেশে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুক্তাগাছার পদুরবাড়ি মাঠে ফকির শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং খেলা উপভোগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

আ’লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা মূল্যায়িত: মোজাম্মেল

আপডেট সময় ০২:০০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭