ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের সিরাজগঞ্জে ঘরে সিঁধ কেটে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১ মুখোশ পরে এসে টর্চলাইট জ্বালিয়ে জামায়াত কর্মীকে গুলি কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় আগুন বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী ভারতীয়দের ১ বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি ঢাবির সহকারী প্রক্টর মোনামির পদত্যাগ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্নেক ড্যান্স’-এর রহস্য জানালেন নাজমুল অপু

আকাশ স্পোর্টস ডেস্ক:

কজন বোলারের উইকেট পাওয়ার পর তাদের মজার মজার উদযাপন নিয়ে নানা সময়ই আলোচনা হয়। নানা ভঙ্গিমায় উদযাপনের জন্য বিখ্যাত ক্যারিবীয় ক্রিকেটাররা। তবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিলে) রংপুর রাইডার্সের নাজমুল ইসলাম অপুর ‘স্নেক ড্যান্স’ বেশ আনন্দ দিয়েছে দর্শকদের। সিলেট সিক্সার্সের বিপক্ষেও আজ উইকেট নেয়ার পর স্নেক ড্যান্স দিয়েছিলেন তিনি।

আর আজ (মঙ্গলবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তার এই ‘স্নেক ড্যান্স’ রহস্যের কথা নিজেই জানালেন তিনি। কিভাবে, কোথা থেকে এই ‘স্নেক ড্যান্স’ শিখলেন তিনি। কখন থেকেই এর মাধ্যমে উদযাপন করা শুরু হল? এমন প্রশ্নের জবাবে অপু সাংবাদিকদের বলেন, ‘গতবার রাজশাহীতে খেলার সময় ড্যারেন স্যামিকে স্নে ড্যান্স দেখালে ভয় পেতো। সেখান থেকেই শুরু। তারপর একদিন ম্যাচেও করছি। তারপর নিয়মিত হয়ে গেছে।’

আজকের ম্যাচে জয়টা খুব জরুরি ছিল বলেও মনে করেন অপু। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের আজকের জয়টা খুবই দরকার ছিল। কারণ, আমাদের দুই দলেরই জয়ের দকার ছিল। আমরা এভাবেই খেলতে চেয়েছিলাম। কারণ যে কোন একটা দল জিতবে। ইনশাল্লাহ, আল্লাহর রহমত যে আমরা জিতেছি।’

মাশরাফি মাঠে থাকলে দল নির্ভার থাকে কি না? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘উনি (মাশরাফি) তো সবসময় একটা প্ল্যান নিয়েই থাকেন। শেষ ম্যাচেও মাশরাফি ভাই যখন ব্যাটিং করছিল। তখন কোচ বলছে যতক্ষণ মাশরাফি থাকবে ততক্ষণ সে অ্যাটাক করবে, গেইল স্ট্র্যাইক নিবে না।’

দলের গেম প্ল্যান সম্পর্কে জানাতে গিয়ে অপু বলেন, ‘আসলে কোচ প্ল্যান এভাবেই দিচ্ছে যে, আমরা শেষদিকে গিয়ে জিতবো। কারণ ওিই জায়গাটা একটু স্ট্রং করা হয়েছে। যেমন গত ম্যাচে শ্রীলংকান ইয়ে (পেরেরার) ছিল, আজকেরটা মাশরাফি ভাই শেষ করছে। আসলে আমদের প্ল্যান ছিল প্রথমে অ্যাটাক, মাঝে নরমাল আর শেষে এট্যাক করবো।’

ম্যাচ না খেললেও এই কয়দিনে কোচের তত্বাবধানে ছিলেন বলেই জানান এই স্পিনার। তিনি বলেন, ‘এখনও শিখছি। যেমন এই বিপিএলে বলতে গেলে অনেক কিছুই শিখছি। কোচ নিজের হাতে কিছু কিছু কাজ করাচ্ছেন। তিন ম্যাচ খেলার পর আমি চারটা ম্যাচ খেলি নাই; কিন্তু তিনি আমাকে আলাদাভাবে নিয়ে কাজ করছিলেন। কোচ আমাকে নানা কৌশল শিখিয়েছেন, যেগুলো বেশ কাজে লেগেছে। ‘

দলে বড় নাম থাকার পরও এত ক্লোজ উইনের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘আসলে বলতে গেলে আমাদের যে দল সঠিক কম্বিনেশনটা হচ্ছে না। ইনশাল্লাহ হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের

‘স্নেক ড্যান্স’-এর রহস্য জানালেন নাজমুল অপু

আপডেট সময় ০৮:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭