ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সকালে দ্রুত শক্তি জোগাবে পাঁচ খাবার

অাকাশ নিউজ ডেস্ক:

আপনার কি প্রায়ই সকালবেলা ঘুম থেকে ওঠে মনে হয় আরেকটু ঘুমানো দরকার? যদি এমন হয়,তাহলে কিছু খাবারের নাম জানানো হলো,যা দ্রুত শক্তি দেবে এবং দিনের শুরুটা ভালো করবে। এ ছাড়া অন্যান্য সময়ও ক্লান্তবোধ হলে, দ্রুত নিজেকে কর্মক্ষম করতে এসব খাবার খেতে পারেন।

১. কলা
কলা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। এর মধ্যে তিন ধরনের চিনি রয়েছে। এগুলো হলো : সুক্রোজ, ফ্রুকটোজ ও গ্লুকোজ। এটি শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা আঁশের জন্য দীর্ঘক্ষণ পেট ভরা ভরা অনুভূত হয়।

২. অ্যাভাক্যাডো
গবেষণায় বলা হয়, অ্যাভাক্যাডোর মধ্যে থাকা মনোস্যাচুরেটেড চর্বি মস্তিষ্কের তথ্য পরিবহনকারী স্নায়ুকে সহযোগিতা করে। এতে মস্তিষ্কের জড়তাভাব কাটে। তাই দ্রুত শক্তি জোগাতে খাদ্যতালিকায় এই খাবারটিও রাখতে পারেন।

৩. পানি
সারারাত ঘুমিয়ে থাকার কারণে সাধারণত আমাদের পানি পান করা হয় না। আর এতে পানিশূন্যতা হয়। শরীরের প্রতিটি অঙ্গের কাজের জন্য পানি জরুরি। তাই শরীরে পর্যাপ্ত পানি থাকা প্রয়োজন। সকালে ঘুম থেকে ওঠে পানি পান করলে পানিশূন্যতা কমবে এবং কাজ করার শক্তি পাবেন।

৪. দই
আপনি কি জানের দুধের চেয়ে দইয়ের মধ্যে বেশি ক্যালসিয়াম রয়েছে? দই খেলে মস্তিষ্কে সুখানুভূতি তৈরি হয় এবং শরীরের শক্তি বাড়ে। তাই দ্রুত শক্তি বাড়াতে এই খাবারটিও খেতে পারেন।

৫. আনারস
আনারসের মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি মস্তিষ্ককে চাঙ্গা করে। এর মধ্যে থাকা চিনির কারণে এটি দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। তবে এটি রক্তের সুগার বাড়ায় না। সকালের নাস্তায় আনারস রাখতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সকালে দ্রুত শক্তি জোগাবে পাঁচ খাবার

আপডেট সময় ১২:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭