ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিউবার বিপ্লবী নেতা আর্মান্দো হার্তের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিউবার বিপ্লবী নেতা এবং ফিদেল ক্যাস্ত্রোর ঘনিষ্ঠ বন্ধু আর্মান্দো হার্ত দাভালস রোববার হাভানায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবর এএফপি’র। কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এ প্রবীণ বিপ্লবী নেতা রোববার বিকেলে মৃত্যুবরণ করেন। তিনি দেশটির ব্যাপক স্বাক্ষরতা অভিযানের অগ্রদ্রুত ছিলেন।

হার্ত একজন আইনজীবী হওয়ায় তিনি দ্রুত দেশের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। তিনি বিগত কয়েক বছর ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। মনকাদা সামরিক ব্যারাকে অভিযানের পর ১৯৫৩ সালে ক্যাস্ত্রোর সঙ্গে যোগ দেন তিনি। কিউবার একনায়ক ফুলজেনসিও বাতিস্তার শাসনামলে হার্তকে কারাদন্ড দেয়া হয় এবং অনেক নির্যাতনের শিকার হন। তবে ক্যাস্ত্রো ক্ষমতায় আসার পর তিনি দেশটির শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান।

তিনি বিপ্লবী হেদী সান্তামারিয়াকে বিয়ে করেন। সান্তামারিয়া মনকাদা সেনা ব্যারাকে চালানো অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি কমিউনিষ্ট কিউবার অনেক সিনিয়র নারী নেত্রীদের অন্যতম ছিলেন। ১৯৬১ সালে হার্ত এ দ্বীপ রাষ্ট্রে স্বাক্ষরতা অভিযান শুরু করেন। তার এই স্বাক্ষরতা অভিযানের প্রধান লক্ষ্যছিল কিউবার সকল নাগরিকের পড়া- লেখার দক্ষতা অর্জন করা। হার্ত ১৯৭৬ সালে নতুন করে তৈরী করা দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিউবার বিপ্লবী নেতা আর্মান্দো হার্তের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭