ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মাদ্রাসা শিক্ষায় তিন হাজার ভবন নির্মাণ করেছে সরকার: নাহিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সমস্যা নিরসনে সরকার প্রায় সাড়ে তিন হাজার ভবন নির্মাণ করেছে। মাদ্রাসা শিক্ষার আরো উন্নয়নে দুই সহস্রাধিক ভবন নির্মাণের কাজ চলছে। নুরুল ইসলাম নাহিদ রোববার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ’সিজেডএম জিনিয়াস স্কলারশিপ এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে। যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এ ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে। এজন্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় অধিকতর জোর দেয়া হচ্ছে। শিক্ষার মূল লক্ষ্য নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। দক্ষতা অর্জনের পাশাপশি তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন ভাল মানুষ হতে হবে। তিনি বলেন, সারা পৃথিবীতে দক্ষ জনশক্তির প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের তরুনেরা মেধার দিক থেকে কোন অংশে কম নয়। এজন্য তাদেরকে এমনভাবে প্রস্তত করতে হবে যাতে তারা প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে জায়গা করে নিতে পারে।

সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিজেডএম’র চেয়ারম্যান নিয়াজ রহিম,কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও সিজেডএম’র উপদেষ্টা আরাস্তু খান এবং সিজেডএম-এর প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ৪২১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সিজেডএম এ বছর সারাদেশের স্নাতক পর্যায়ের মোট দুই হাজার শিক্ষার্থীকে বৃত্তি কর্মসূচির আওতায় মাসিক বৃত্তি প্রদান করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মাদ্রাসা শিক্ষায় তিন হাজার ভবন নির্মাণ করেছে সরকার: নাহিদ

আপডেট সময় ০২:৫৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭