ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত বাবার কাছ থেকে উপহার পাচ্ছেন মেয়ে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২১ বছরের জন্মদিনে মৃত বাবার কাছ থেকে শেষবারের মত ফুলের তোড়া উপহার পেলেন যুক্তরাষ্ট্রের বেইলি সেলারস।বেইলির বয়স যখন ১৬ তখন তার বাবা মাইকেল উইলিয়াম সেলারস ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুর আগে পরের পাঁচ বছরের জন্য মেয়ের জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া উপহার পাঠানোর ব্যবস্থা করে যান তিনি। এরপর থেকে প্রতিবছর জন্মদিনে একটি চিঠিসহ ফুলের তোড়া পেয়ে আসছেন যুক্তরাষ্ট্রের টেনেসির নক্সভিলের বাসিন্দা বেইলি।

এ বছর বেইলির ২১তম জন্মদিনে পাওয়া বাবার শেষ চিঠিতে লেখা ছিল, ‘তোমার প্রতিটি অর্জনে আমি সবসময় তোমার সঙ্গে থাকব। চারপাশে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে।’ ‘আবার আমাদের দেখা হওয়ার আগ পর্যন্ত এটিই তোমাকে পাঠানো আমার ভালবাসার শেষ স্মারক।’

বেইলির বাবার পাঠানো শেষ চিঠিটি নিয়ে করা টুইট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। টুইটারে ছোটবেলায় বাবার সাথে তোলা ছবি, প্রতিবছর পাওয়া ফুল আর চিঠির ছবি পোষ্ট করে বেইলি লিখেছেন বাবাকে কতটা মিস করেন তিনি। এ পর্যন্ত আড়াই লাখের বেশি রিটুইট করা হয়েছে বেইলির সেই পোস্টটি। আর আবেগঘন টুইটটি লাইক করেছেন এগারো লাখ মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত বাবার কাছ থেকে উপহার পাচ্ছেন মেয়ে

আপডেট সময় ১০:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭