ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বান্ধবীকে হত্যার দায়ে পিস্টোরিয়াসের সাজা বেড়ে এখন দ্বিগুণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বান্ধবীকে গুলি করে হত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসের সাজার মেয়াদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুক্রবার পিস্টোরিয়াসের কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ১৫ বছর করেছে। এরইমধ্যে ভোগ করাদণ্ড বাদ দিয়ে যা ১৩ বছর পাঁচ মাস হয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে বাথরুমের বন্ধ দরজায় পিস্টোরিয়াসের ছোড়া গুলিতে নিহত হন তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পক। গুলি স্টিনক্যাম্পের মাথা, বাহু আর নিতম্বে লাগে। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। পরের বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার একটি আদালত পিস্টোরিয়াসকে অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল।

তখন আদালতের রায়ে বলা হয়েছিল, পিস্টোরিয়াসের বিরুদ্ধে স্টিনক্যাম্পকে ‘পরিকল্পিতভাবে’ হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগে তাকে দোষীসাব্যস্ত করা হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে এবং ২০১৫ সালের ডিসেম্বরে আপিল বিভাগের রায়ে বলা হয়, অনিচ্ছাকৃত নরহত্যা নয় বরং স্টিনক্যাম্পকে জেনেশুনেই হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। সেইসঙ্গে তার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়। যদিও দুইমাস আগেই কারাগার থেকে ছাড়া পেয়ে যান পিস্টোরিয়াস। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

শুক্রবারের রায়ে দারুণ খুশি স্টিনক্যাম্পের পরিবার পক্ষ থেকে বলা হয়, এই রায় ‘প্রমাণ করেছে দক্ষিণ আফ্রিকায় এখনও ন্যায়বিচার পাওয়া যায়’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বান্ধবীকে হত্যার দায়ে পিস্টোরিয়াসের সাজা বেড়ে এখন দ্বিগুণ

আপডেট সময় ০২:৪৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭