ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ার শান্তি আলোচনায় প্রতিনিধিদলের বিরোধী গ্রুপের নির্বাচন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার বিরোধী গ্রুপ শুক্রবার তাদের যৌথ প্রতিনিধিদলের একজন প্রধান আলোচক নির্বাচন করেছেন। জেনেভায় সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সাথে আগামী সপ্তাহের শান্তি আলোচনার জন্য তারা এ আলোচক নির্বাচন করে। জাতিসংঘের মধ্যস্থতায় এ শান্তি আলোচনার আয়োজন করা হয়েছে। খবর এএফপি’র।

আগামী ২৮ নভেম্বর শান্তি আলোচনার জন্য গঠিত ৩৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে বিরোধী গ্রুপের হাই নেগোশিয়েশন কমিটির প্রধান হিসেবে নসর আল-হারিরিকে নির্বাচন করা হয়। রিয়াদে বিরোধী বিভিন্ন গ্রুপের মধ্যে তিন দিনের গুরুত্বপূর্ণ আলোচনার পর এটি করা হয়।

বিরোধী গ্রুপের সদস্য জামাল সুলাইমান সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধি দলের প্রধান হিসেবে আজ হারিরিকে নির্বাচন করা হয়েছে।’

বিরোধী গ্রুপের সবচেয়ে বড় ব্লক হাই নেগোশিয়েশন কমিটিসহ বিভিন্ন গ্রুপের সদস্যদের নিয়ে এ যৌথ প্রতিনিধি দল গঠন করা হবে। এতে কায়রো ও মস্কো ভিত্তিক প্লাটফর্মও থাকবে। এরআগে সিরিয়া সংঘাত নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত কয়েক দফা আলোচনা ব্যর্থ হতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় এ সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলা ও অভিযানে তিন লাখ ৩০ হাজারের বেশী লোক প্রাণ হারিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ার শান্তি আলোচনায় প্রতিনিধিদলের বিরোধী গ্রুপের নির্বাচন

আপডেট সময় ০২:৪৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭