ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেকে বর্ষসেরা দাবি করে ট্রলের শিকার ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

টাইমস-এর বিচারে ২০১৭-র বর্ষসেরার শিরোপা ‘সম্ভবত’ তিনিই পাচ্ছেন, এমন ইঙ্গিত দিয়ে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প টুইট করেন, ‘সম্ভবত এ বছরেও আমাকে বর্ষসেরার শিরোপা দেবে টাইমস। সে কারণে আমাকে ডাকা হয়েছিল।’ পাশাপাশি তিনি এও দাবি করেন, টাইমস-এর দেয়া প্রস্তাব নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন।

গণ্ডগোল বেঁধেছে এখানেই। ট্রাম্পের এই দাবির পর পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়ে টাইমস মার্কিন প্রেসিডেন্টের দাবিকে নস্যাৎ করেছে। টাইমস পাল্টা টুইট করে জানিয়েছে, ‘কীভাবে বর্ষসেরা বাছাই করা হয়, প্রেসিডেন্টের ধারণা নেই। আগামী ৬ ডিসেম্বরের আগে এ বিষয়ে কারও সঙ্গেই কথা বলি না আমরা। কোনও মন্তব্যও করি না।’ এরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হতে থাকেন ট্রাম্প।

ম্যাগাজিনের চিফ কনটেন্ট অফিসার অ্যালান মুরে জানান, প্রেসিডেন্ট বর্ষসেরা নিয়ে যে টুইট করেছেন, তার মধ্যে কোনও সত্যতা নেই। যদিও টাইমস-এর প্রতিক্রিয়ায় পাল্টা কোনও টুইট করেননি ট্রাম্প। ২০১৬ সালে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প। সে বছরই তাকে বর্ষসেরা ব্যক্তিত্বের শিরোপা দিয়েছিল টাইমস। এই প্রথম নয়, এর আগেও একাধিক বার টাইমস-এর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেকে বর্ষসেরা দাবি করে ট্রলের শিকার ট্রাম্প

আপডেট সময় ০৪:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭