ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

কাতারকে দেওয়া ১৩ শর্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারকে দেওয়া ১৩ দফা শর্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তুরস্ক। এই শর্তগুলো কাতারের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তুরস্কের উপ প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস।বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের পারস্য উপসাগরীয় অঞ্চল ভ্রমণের আগে কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কুরতুলমুস ওই আহ্বান জানান।

এ সময় কুরতুলমুস অবরোধ আরোপকারী সংযুক্ত আরব আমিরাতকে সংকট সমাধানে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, তা না হলে সংঘাত কেবল নতুন সংঘাতেরই জন্ম দেবে যার ফলাফল অনিশ্চিত বলে সতর্ক করেছেন তিনি।গত মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর জঙ্গিবাদে সহযোগিতা দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করলে তুরস্ক কাতারের পক্ষ নেয়।

অবরোধ তুলে নিতে ও সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিতে ওই চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দেয়, যার মধ্যে আছে গণমাধ্যম আল-জাজিরা বন্ধ ও কাতার থেকে তুরস্কের সেনাঘাঁটি প্রত্যাহার।

Tag :
আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ভোটগ্রহণ শুরু, কড়া নিরাপত্তা ব্যবস্থা

কাতারকে দেওয়া ১৩ শর্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের

আপডেট সময় ০১:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭