ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী আলী হোসেন (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের ঢুলটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী গ্রামের শুকুর আলী মুন্সির ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, ঘটনার সময় ঈশ্বরদী থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসায়ী আলী হোসেন নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলী হোসেন মারা যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৯:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭