ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

মির্জাপুরে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে রোজি আক্তার (৩৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পালপাড়া গ্রামে। সে পাকুল্যা গ্রামের মুকছেদ আলীর স্ত্রী। বুধবার সকালে মির্জাপুর থানা পুলিশ স্বামীর বাড়ি থেকে রোজির মৃতদেহ উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ রোজির স্বামী মুকছেদ আলী (৩৫) ও শাশুড়ী হাফিজা খাতুন (৫৫ ) কে আটক করেছে।

রোজির ভাই রাজিব হোসেন অভিযোগ করেন, তার ভগ্নিপতি মুকছেদ একজন প্রতারক। বিয়ের পর থেকেই সে যৌতুকের দাবিতে তার বোনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। রোজির দরিদ্র পরিবার যৌতুকের দাবি পূরণে অপারগ হলে রোজির উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। মঙ্গলবার রাতে রোজিকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন।

রোজি আক্তার মুকছেদের তৃতীয় স্ত্রী। ইতিপূর্বে সে আরও দুটি বিয়ে করেছিল। নির্যাতন করে ওই দুই স্ত্রীকেও তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। মুকছেদ চতুর্থ বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল বলে এলাকাবাসী জানান।

মির্জাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) শফিকুল আলম বলেন, রোজির গলায় কালো দাগ এবং দুই কান থেকে রক্ত বের হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

মির্জাপুরে গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী ও শাশুড়ী আটক

আপডেট সময় ০২:৩৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭