ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী জামায়াত এমপিকে পর্দা ও মাইক্রোওয়েভ ওভেন দিতে চাইলেন পার্থ সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ আত্মসমর্পণ করলেন জাহের আলভী আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি পাকিস্তানিদের জন্য গর্বের: আতাউল্লাহ তারার সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

লক্ষ্মীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগতিতে মো. রিয়াজ নামে ১৪ বছর বয়সী এক হোটেল শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকসহ হোটেলের এক শ্রমিকের বিরুদ্ধে। সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর শহরের আলেকজান্ডার বাজারের গ্রামীন হোটেলে এই ঘটনা ঘটে। ঘটনার পর হোটেল শ্রমিক আবির হোসেনসহ পাঁচজনকে আটক করছে পুলিশ। নিহত রিয়াজ পৌর শহরের শিক্ষা গ্রামের সফু মাঝির ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পরিবারের অভাবের কারণে রিয়াজ তিন বছর আগে আলেকজান্ডার বাজারে গ্রামীণ হোটেলে শ্রমিক হিসেবে চাকরি নেয়। সোমবার রাতে হোটেলের রান্নাঘরে সহকর্মী আবিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আবির ও হোটেল মালিক জাহের তাকে মারধর করে। এতে রিয়াজ গুরুতর আহত হয়।

দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে মরদেহ ফেলে রেখে মালিকপক্ষসহ অন্যরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। এ ঘটনায় বিচার চেয়েছেন নিহতের স্বজনরা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামীণ হোটেলের কর্মচারী রিয়াজকে মারধর করলে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আবিরকে আটক করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিকের ভাই জগলুসহ আরও চারজনকে আটক করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতিরঝিলে শুক্রবার ‘ঢাকা ২৫কে’ ম্যারাথনে অংশ নেবেন ৩ হাজার রানার

লক্ষ্মীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭