ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন

অাকাশ জাতীয় ডেস্ক:

‘স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন, ‘সেশনজট থেকে মুক্তি চাই, শিক্ষকদের রাজনীতির বলি কেন আমরা, সমাবর্তনে অংশ নিতে চাই’-এমন আকুতি নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেন।

অবস্থান ধর্মঘট শেষে তারা অসহনীয় সেশনজট থেকে মুক্তি ও নিয়মিত ক্লাস-পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে স্মারকলিপি দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ইবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনার্স এবং মাস্টার্সের পাঁচ বর্ষে রয়েছে মোট ৮টি ব্যাচ। যেখানে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এখন মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা, সেখানে বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও তাদের রেজাল্ট পাননি। ফলে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনেও অংশ নিতে পারছেন না তারা।

কোনো ব্যাচেই নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় প্রত্যেক বর্ষে ২-৩ বছর করে সেশনজটে ভুগছেন বিভাগের শিক্ষার্থীরা। এতে করে একদিকে শিক্ষার্থীরা মানসিক যন্ত্রণায় ভুগছেন, অন্যদিকে পিছিয়ে পড়ছেন চাকরির বাজার থেকেও।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা সমকালকে বলেন, বিভাগের শিক্ষকদের মাঝে গ্রুপিং ও রাজনীতির কারণেই আমরা সেশনজটের কবলে পড়ছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই বিষয়টি সমাধান করার চেষ্টা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্যার পায়ে ধরি, আমাদের পরীক্ষা নিন

আপডেট সময় ১১:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭