ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওয়া গেছে হারিয়ে যাওয়া যশোর বোর্ডের জেএসসির ২শ’ খাতা

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে যাওয়া জেএসসির ২শ’ খাতা (উত্তরপত্র) ফিরে পেয়েছে শিক্ষা বোর্ড। সাইফুল ইসলাম নামে এক ট্রাক হেলপার রোববার শিক্ষা বোর্ডে এসে ওই উত্তরপত্র দিয়ে গেছেন বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তার সাথে ট্রাক চালক আশাদুল ইসলামও ছিলেন। উত্তরপত্র নিয়ে আসা ব্যক্তির ছবি তুলে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

সূত্র মতে, শনিবার মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২শ’ শিক্ষার্থীর খাতা নিয়ে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কচুয়ার দিকে রওনা হন। খাতাগুলো মোটরসাইকেলের পিছনে বাঁধা ছিল। যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিং এর কাছে গিয়ে তিনি পেছন ফিরে লক্ষ্য করেন খাতাগুলো নেই।

তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করে। জিডি নম্বর ১০৫০। তারিখ ১৮.১১.২০১৭।

শিক্ষক পিটুল মিত্র জানান, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু খাতা না পেয়ে বোর্ডে আসেন এবং থানায় জিডি করেন। এ দিকে সদ্য শেষ হওয়া জেএসসির ২শ’ খাতা হারিয়ে যাওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ও বোর্ডের কর্মকর্তারা খাতা উদ্ধারে চেষ্টা করতে থাকেন। এরই মধ্যে রোববার দুপুরে দিকে ওই খাতা নিয়ে হাজির হন ট্রাক হেলপার সাইফুল ইসলাম।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ওই খাতাগুলো নওয়াপাড়া ট্রাক স্ট্যান্ড এলাকায় ছোট ছেলেরা নিয়ে দেখছিল। চালকের পরামর্শে ট্রাক হেলপার খাতাগুলো তাদের কাছ থেকে নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে বোর্ডে দিয়ে যায়। বোর্ড চেয়ারম্যানসহ আমি উপস্থিত থেকে উত্তরপত্র গ্রহণ করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাওয়া গেছে হারিয়ে যাওয়া যশোর বোর্ডের জেএসসির ২শ’ খাতা

আপডেট সময় ০৬:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭