ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে সবার গরুর মাংস খাওয়ার অধিকার আছে: মন্ত্রী রামদাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে সবার গরুর মাংস খাওয়ার অধিকার আছে বললেন মন্ত্রী রামদাস আঠাওয়ালে। সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে গরুর মাংস বহন করার ‘অপরাধে’ মারধর হয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুসলমান নেতা সেলিম ইসমাইলকে। ওই ঘটনার জেরে যখন তোলপাড় চলছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার প্রতিমন্ত্রী রামদাস।

তিনি বলেন, প্রত্যেকেরই নিজের পছন্দের মতো খাবার গ্রহণ করার অধিকার আছে। ঠিক তেমনই গরুর মাংস খাবার অধিকারও সবার আছে। গো-রক্ষকদের কঠোর শাস্তি পাওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, গো-রক্ষার নামে মানুষের ওপর আক্রমণ কোনোভাবেই কাম্য নয়। গো-রক্ষার নামে মানুষের ভক্ষক বানানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, আপনার পুলিশের কাছে যাবার অধিকার আছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার নেই।

রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার (আরপিআই) প্রধান এ নেতা বিজেপির শরিক দল হিসেবে মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেছিলেন। গো-রক্ষকরা যদি নির্যাতন না কমায় তাহলে তাদের বিরুদ্ধে নিজের দলের সব নেতাকর্মীদের নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন এ নেতা।নাগপুরের ওই ঘটনা ছাড়াও গো-রক্ষার নাম করে এর আগে দেশটির বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটেছে। সম্প্রতি ঝাড়খণ্ডে এক দুধ বিক্রেতাকে ব্যাপক মারধর করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। তার ‘অপরাধ’ বাড়ির সামনে একটি গরুর মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল।

এ বিষয়ে গেলো মাসের শেষ সপ্তাহে কঠোর হুঁশিয়ারি দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এ নিয়ে হরিয়ানায় জুনেইদ খান নামে ১৬ বছরের এক কিশোরকে খুনের ঘটনাও ঘটে। ওই ঘটনায় অভিযুক্তরা জুনেইদকে দেশবিরোধী এবং মাংসখেকো বলে অভিযুক্ত করা হয়। জুনেইদকে খুনের ঘটনার আগে রাজস্থানে দুধ বিক্রেতা পহেলু খানকে গরু চুরির অপরাধে খুন করে গো-রক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

ভারতে সবার গরুর মাংস খাওয়ার অধিকার আছে: মন্ত্রী রামদাস

আপডেট সময় ১১:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭