ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

রাবির অপহৃত ছাত্রী ৩০ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

অপহরণের ৩০ ঘণ্টা পরে অবশেষে ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রী উম্মে শাহী আম্মানা শোভাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে অপহরণের পর বিকেল থেকে আন্দোলন নামে তার সহপাঠী ও আবাসিক হলের ছাত্রীরা।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশ মুখপত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ঢাকা থেকে মেয়েকে উদ্ধার ও তার সাবেক স্বামী অপহরণকারী সোহেলে রানাকে আটক করা হয়েছে। তাদেরকে রাজশাহীতে আনার প্রক্রিয়া চলছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

শনিবার আন্দোলনের দ্বিতীয় দিনে ক্যাম্পাস ছিল উত্তাল, শোভাকে উদ্ধারের আল্টিমেটামসহ ৭ দফা দাবি তুলে ধরে তারা। অবশেষে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উম্মে শাহী আম্মানা শোভা বাংলা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষার্থী। শোভা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার আমজাদ হোসেনের মেয়ে। তার স্বামী আইনজীবী সোহেল রানা একই জেলার পত্নীতলা থানা নজীপুর গ্রামের আইনজীবী জয়নুল আবেদীনের ছেলে। গত বছরের ডিসেম্বরে তাদের বিয়ে হলেও দুই মাস আগে ডিভোর্স হয়ে যায়।

শুক্রবার সন্ধ্যায় নগরীর মতিহার থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। মামলায় ওই ছাত্রীর সাবেক স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে রাতে তার সাবেক স্বামীর বাবাকে নওগাঁর পত্নীতলা থেকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ‘উদ্ধার বিষয়টি পুলিশ আমাকে জানিয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাবির অপহৃত ছাত্রী ৩০ ঘণ্টা পর ঢাকা থেকে উদ্ধার

আপডেট সময় ০৪:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭