ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

রাবির অপহৃত ছাত্রীকে নিয়ে ঢাকায় অবস্থান করছে সাবেক স্বামী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের অপহৃত শিক্ষার্থী ও তার সাবেক স্বামী সন্দেহভাজন অপহরণকারী সোহেল রানাসহ একই সঙ্গে ঢাকায় অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলার পত্নীতলা এলাকা থেকে আটক সন্দেহভাজন অপহরণকারী ও ওই শিক্ষার্থীর সাবেক স্বামী সোহেল রানার বাবা অ্যাডভোকেট জয়নাল আবেদিন পুলিশকে এ তথ্য জানিয়েছেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থী অপহরণের ঘটনায় মতিহার থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আটক জয়নাল আবেদিন অপহৃত ছাত্রীর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। সোহেল ও অপহৃত ওই ছাত্রী এখন ঢাকায় অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অপহরণের ঘটনায় ছাত্রীর বাবা ছয়জনকে আসামি করে মতিহার থানায় মামলা করেছেন। আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। এখন পর্যন্ত ওই ছাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ এ ব্যাপারে তৎপর রয়েছে। আশা করছি, খুব শিগগিরই ওই ছাত্রীকে উদ্ধার করতে পারবো।

গতকাল শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে অপহৃত হন ওই ছাত্রী। স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা দেয়ার জন্য সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে বের হয়েছিলেন তিনি। হলের ফটক থেকে ৫০ গজ দূরে বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব হলের সামনে আসতেই তাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় কয়েকজন যুবক। এ ঘটনায় তাঁর সাবেক ‘স্বামী’ সোহেল রানা জড়িত বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা জানান, এক বছর আগে বিয়ে হলেও দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এদিকে, ছাত্রী অপহরণের ঘটনায় বিক্ষোভ ও আন্দোলনে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। সহপাঠীকে ফেরত ও অপহরণকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে শুক্রবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় শিক্ষার্থীরা ১৫ ঘন্টার আল্টিমেটাম দিয়ে শুক্রবারের কর্মসূচি সাময়িক স্থগিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

রাবির অপহৃত ছাত্রীকে নিয়ে ঢাকায় অবস্থান করছে সাবেক স্বামী

আপডেট সময় ১১:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭