ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

জঙ্গিদের চেয়ে বেশি শিশু হত্যা করেছে সৌদি: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস), তালেবান ও আল-নুসরা ফ্রন্ট বিশ্বের বিভিন্ন দেশে যত শিশু হত্যা করেছে তার চেয়ে ইয়েমেনে বেশি শিশু হত্যা করেছে সৌদি আরব। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও উপ স্থায়ী প্রতিনিধি ইসহাক আল-হাবিব এই মন্তব্য করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন। ইসহাক হাবিব বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের অংশীদারিত্ব মানবতা, মানবাধিকার, ন্যায়বিচার ও শান্তির প্রতি তীব্র মশকরা।’

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো থেকে ‘সুন্দর অস্ত্র’ কিনে সৌদি আরব তা ইয়েমেনে ব্যবহার করছে।কিন্তু মানবাধিকারের পক্ষে কথা বলে রিয়াদ এবং পাশ্চাত্যের জনসংযোগ কর্পোরেশনগুলো নিজেদের চেহারা গোপন রাখতে পারবে না।

তিনি বলেন, সিরিয়া ও ইয়েমেনে সৌদি আরব নিজে এবং তার আদর্শে উদ্বুদ্ধ সন্ত্রাসীরা শিশুদের ওপর যে নিমর্মতা চালিয়েছে তা সৌদি আরবের কপটতা তুলে ধরার জন্য যথেষ্ট নয়; এটা সারা বিশ্বকে সতর্ক করার জন্যও যথেষ্ট নয়। তিনি জানান, সৌদি আরব নীরবে দেশটির পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরে গণহত্যা চালিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

জঙ্গিদের চেয়ে বেশি শিশু হত্যা করেছে সৌদি: ইরান

আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭