ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে ১৫ কেজি গাঁজাসহ আটক তিন

অাকাশ নিউজ ডেস্ক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোর ৬টার দিকে উপজেলার বেলগাছি এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে সাঈদ ইসলাম ওরফে বাবু (২৩), জেলার পবা উপজেলার পালোপাড়া গ্রামের মৃত নবী উল্লাহর ছেলে রবিউল ইসলাম (৪০) ও মদনহাটি গ্রামের মৃত মেসের আলীর ছেলে রিয়াজ আলী (৩৩)।

সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকআপ ভ্যানে গাঁজা পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল এ অভিযান চালায়। অভিযানে ওই পিকআপ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিকআপ থেকে এই তিনজনকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ছাড়াও একটি পিকআপ ভ্যান, তিনটি মোবাইল সেট ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহনপুর থানায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ১৫ কেজি গাঁজাসহ আটক তিন

আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭