ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পরদিন স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

এক বছর ধরে ভালবাসার সম্পর্কের পর পাঁচ লাখ টাকা দেনমোহরে রিপার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রিফাতুজ্জামান রিফাতের। অথচ রিফাত থানায় আমাদের বিরুদ্ধে মামলা করে জানিয়েছে তাকে নাকি আমি জোর করে বিয়ে করেছি। আমি এ ব্যাপারে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়ে প্রতিকার দাবি করেছি।

অথচ সাতক্ষীরা থানার ওসি (আইসিটি) মহিদুল ইসলাম আমাকে বলেছেন তুমি দুই লাখ টাকা নিয়ে ওকে ডিভোর্স দাও। আর সাতক্ষীরা সদর এমপি ভ্রাতা মাহি আলমও একই কথা বলে আমাকে চাপ দিচ্ছেন। তবে ওসি মহিদুল ইসলাম বলেন তিনি এ ধরনের কোনো কথা তাকে বলেন নি। তদন্তের জন্য রিপার সাথে তিনি কথা বলেন বেলেছেন বলে উল্লেখ করেন।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরার লাবসা গ্রামের সাবিনা ইয়াসমীনের মেয়ে নাজমা সুলতানা রিপা। তার স্বামী রিফাত কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি রাজাপুর গ্রামের আসাদ গাজির ছেলে। তিনি বর্তমানে সাতক্ষীরা ফায়ার স্টেশনে চাকুরি করেন।

রিপা বলেন গত ৬ অক্টোবর রিফাতের সাথে তার বিয়ের একদিন পর থানায় অভিযোগ দেয় রিফাত। অপরদিকে দুই লাখ টাকা নিয়ে পুলিশের মীমাংসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্বামী রিফাত ১৫ অক্টোবর রিপাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদ সম্মেলনে রিপা আরও বলেন তিনি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন রিফাতের বিরুদ্ধে। আদালত সাতক্ষীরা থানাকে একটি এফআইআর করার নির্দেশ দেন। তিনি জানান এরই মধ্যে স্বামী রিফাতের দেওয়া একটি মামলায় রিপার মামলার সাক্ষী এড. নজরুল ইসলাম ও ম্যারেজ রেজিস্ট্রার মো. সাইদুজ্জামানসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ তার ম্যারেজ রেজিস্ট্রার সাইদুজ্জামানকে গ্রেফতার করে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন রিফাতের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। বরং রিফাতের দেওয়া কল্পিত মামলায় সেলিনার পরিবার ও সংশ্লিষ্টদের গ্রেফতার করছে। তাদের কেউকেউ জামিনে রয়েছেন। এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে ২৪ অক্টোবর তদন্ত অনুষ্ঠিত হয়। তাতেও কোনো সুরাহা হয়নি বলে জানান রিপা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিপার মা সাবিনা খাতুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের পরদিন স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

আপডেট সময় ০৬:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭