ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম

রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদারপাড়া গ্রাম থেকে এক আদিবাসী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শ্যামল কুন্ডু (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শ্যামল উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত শেন দাশের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

শ্যামলের স্ত্রী দশরতি রানীর বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, শ্যামল দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে রোববার দিবাগত রাতে বাড়ির পেছনে একটি বাবলা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭