ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দিল্লির অনাবাসী রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী

অাকাশ জাতীয় ডেস্ক:

নয়াদিল্লি-ভিত্তিক অনাবাসী রাষ্ট্রদূতরা নিজের চোখে রোহিঙ্গা সংকট সম্পর্কে ধারণা লাভ করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেছেন। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের ৭৬ জন নয়াদিল্লি-ভিত্তিক বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়োজিত কূটনীতিককে ব্রিফিংকালে তারা এ আগ্রহ ব্যক্ত করে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী রাষ্ট্রদূতদের সঙ্গে তাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাষ্ট্রদূতরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বলেছেন, তারা পরিস্থিতির একটা প্রত্যক্ষ ধারণা পেতে তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে চান।’

মোয়াজ্জেম আলী বলেন, ‘রাষ্ট্রদুতরা বলেছেন তাদের দেশগুলো বাংলাদেশে মানবিক সংকট সৃষ্টিকারী এই সমস্যার দ্রুত সমাধান চায়।’ বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, সৈয়দ মোয়াজ্জেম আলী অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে জোরপূর্বক দেশ ছাড়া করা রোহিঙ্গাদের নিজভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করার জন্য যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে তাদের দেশের সমর্থন কামনা করেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের হাইকমিশনার বিভিন্ন দেশের অনাবাসী রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করার একদিন পর এই মিডিয়া ব্রিফিং করা হলো। মোয়াজ্জেম আলী এই সংকটকে মারাত্মক মানবিক বিপর্যয় উল্লেখ করে বলেন, এই সংকট দ্রুত নিরসন করা না হলে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ মারাত্মকভাবে বিপন্ন হবে।

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন মিডিয়া ব্রিফিংকালে হাইকমিশনারের সঙ্গে ছিলেন। ভারতের প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী ব্রিফিংয়ে যোগ দেন। ভারতে বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার রাকিবুল হক ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

দিল্লির অনাবাসী রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী

আপডেট সময় ১১:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭