ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলে যাচ্ছেন ১ লক্ষ ভারতীয় নাগরিক!

আকাশ আইসিটি ডেস্ক:

মহাবিশ্ব  সম্পর্কে মানুষের জানার  আগ্রহের শেষ নেই। আর সেই আগ্রহের কিছুটা মিটিয়েছে নাসা। আপনার কাছে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও এটাই কিন্তু বাস্তব যে,  প্রায় এক লক্ষ ভারতীয় ইতিমধ্যে ‘মঙ্গলে গ্রহে’ যাওয়ার টিকিট কেটে ফেলেছেন। এই টিকিট বিলি করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’।

বুধবার এক বিবৃতিতে নাসা জানায়, ইতিমধ্যে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার ভারতীয় ওই টিকিট কিনেছেন। তবে সব থেকে বেশি টিকিট কিনেছেন মার্কিন নাগরিকরা। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তৃতীয় স্থানে রয়েছে ভারত।

নাসা জানিয়েছে, যাঁরা টিকিট কেটেছেন তাদের ‘ইনসাইট’ অভিযানে মঙ্গলে নিয়ে যাওয়া হবে। চমকে উঠছেন? হয়ত ভাবছেন এতটা এগিয়ে গিয়েছে প্রযুক্তি! তবে এখানে একটু টুইস্ট রয়েছে। এখনই সশরীরে যাত্রীদের মঙ্গলে পাঠাচ্ছে না নাসা। পরিবর্তে ওই গ্রহে পৌঁছে যাবে তাদের নাম।

২০১৮ সালের ৫ মে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে নাসার ‘ইনসাইট’ নামের ‘মার্স ল্যান্ডার’। ওই বছরই ২৬ নভেম্বর মঙ্গল অবতরণ করবে ওই যান। প্রায় ৭২০ দিনের অভিযানে মঙ্গলের ভূপৃষ্ঠে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবে ‘ইনসাইট’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার

মঙ্গলে যাচ্ছেন ১ লক্ষ ভারতীয় নাগরিক!

আপডেট সময় ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭