ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় পাটের গুদামে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

অাকাশ জাতীয় ডেস্ক:

জেলা সদরের মানিকচক বাজারে খন্দকার জুট মিলের পাটের গুদামে আগুন লেগে বেশির ভাগ পাট ভস্মিভূত হয়েছে। পাটের গুদাম মালিক বলছেন, আগুনে তার প্রায় ৩ কোটি টাকা মূল্যের পাট পুড়ে গেছে। বুধবার সকাল ১০টার দিকে ওই পাটের গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

খন্দকার জুট মিলের স্বত্বাধিকারী মো. শাহাদৎ হোসেন সাজু জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।

পাটের গুদামে প্রায় ১১ হাজার মণ পাট রক্ষিত ছিলো যার প্রায় সবটুকুই আগুনে পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। আগুনে পাটের ক্ষতি হয়েছে। তার আর্থিক ক্ষতির ঠিক কত টাকার তা সঠিক বলা যাচ্ছে না।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, গুদামের পাট পুড়ে গেছে। আগুন নিভিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় পাটের গুদামে আগুন, ৩ কোটি টাকার ক্ষতি

আপডেট সময় ০৮:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭