ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে দক্ষিণ কোরিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার ব্যাপারে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া। পরমাণু অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার হামলা থেকে নিজেদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনছে তারা।এদিকে কিম জং উনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে না ক্ষেপানোর সরাসরি হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদে ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উংকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। বিবিসির খবরে জানা যায়, ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উদ্ধৃত করে বলেন, যেসব অস্ত্র আপনারা মজুদ করছেন, তা আপনাদের নিরাপদ করবে না। এ অস্ত্রই আপনার রাষ্ট্রকে গভীর বিপদে ফেলবে।

তিনি কিম জং উংকে পারমানবিক অস্ত্র থেকে বের হয়ে আসার আহবান জানিয়ে বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের বাধাকে দুর্বলতা মনে করে ভুল বুঝেছেন। তবে এখন ভিন্ন প্রশাসন রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট দুইদিনের দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। প্রথম দিনে দেশটির প্রধানমন্ত্রী মুন জা-ইনের সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সংযোজিত গোলার ওজন বিষয়ক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারেও সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করবে। সেটি উড়োজাহাজ হতে পারে, ক্ষেপণাস্ত্র হতে পারে, অন্য যেকোনো কিছু হতে পারে। অস্ত্র ক্রয়ে শত শত কোটি ডলার ব্যয় দক্ষিণ কোরিয়ার জন্য যৌক্তিক বলে আখ্যা দেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন অস্ত্র ক্রয়ের ব্যাপারটি নিশ্চিত করে একে ‘অত্যাবশ্যক’ বলে দাবি করেন। তিনি বলেন, তার দেশ নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পদ নিয়ে আলোচনা শুরু করেছে।

এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। তিনি বর্তমানের চুক্তিটিকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং যুক্তরাষ্ট্রের জন্য মোটেই ভালো নয় বলে আখ্যা দেন।

ডোনাল্ড ট্রাম্প আজ চীনের উদ্দেশ্যে রওয়া হওয়ার কথা রয়েছে। চলতি সপ্তাহেই তিনি ভিয়েতনাম ও ফিলিপাইনস যাবেন। উত্তর কোরিয়া পারমানবিক ইস্যুকে এজেন্ডা রেখে তিনি এশিয়ার পাঁচটি দেশ সফরে রয়েছেন ট্রাম্প। এর আগে খারাপ আবহাওয়ার জন্য উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) যাওয়া বাতিল করেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনবে দক্ষিণ কোরিয়া

আপডেট সময় ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭