ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণের চাপে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নওগাঁর মান্দায় ঋণের দায়ে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে শয়নঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান ছিলেন।

প্রতিবেশীরা জানান, সোমবার সন্ধ্যায় রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। সকাল বেলা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেও তাদের সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে ঘরের দরজা খোলা থাকায় ভেতরে প্রবেশ করে বিছানায় তাদের মৃতদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, শিক্ষক নিরঞ্জন কুমার সাহা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে চড়া সুদে ঋণ গ্রহণ করেন। দিনের পর দিন ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েন তিনি। ঋণদাতাদের চাপে বেশ কিছুদিন ধরে আত্মগোপনে দিন কাটছিলো তাদের। অনেক ঋণদাতা স্কুলে গিয়েও অপমান করে আসছিলেন বলেও স্থানীয়দের অভিযোগ। নিরুপায় হয়ে নিঃসন্তান এ দম্পতি আত্মত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঋণের চাপ সইতে না পেরে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স

ঋণের চাপে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭