ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যানচেস্টারে মসজিদে বিদ্বেষপ্রসূত আগুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিদ্বেষপ্রসূতভাবে এই আগুন ধরানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে ম্যানচেস্টারের ড্রয়েলসডোন রোডের ওই মসজিদে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার কে বা কারা মানচেস্টারের ওই মসজিদের জানালা খুলে ভেতরে দাহ্য পদার্থ রাখে। পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে ম্যানচেস্টারের গোয়েন্দা কর্মকর্তা পল ওয়াকার বলেন, ‘প্রার্থনাস্থলে হামলার ঘটনায় মানুষ শোকাহত। আমরা এটিকে বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে দেখছি। নাইজেরিয়ার অভিবাসীরা মসজিদটিকে প্রার্থনার জন্য ব্যবহার করত।’

‘প্রায়ই বিভিন্ন কারণে বিদ্বেষপ্রসূত অপরাধ হতে দেখা যাচ্ছে। লোকজনকে এর বিরুদ্ধে এগিয়ে আসার বিষয়ে সচেতন হতে হবে, যেন কাউকে ঘৃণার শিকার না হতে হয়।’ এই অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পুলিশ ও ফায়ার সার্ভিস একসঙ্গে কাজ করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যানচেস্টারে মসজিদে বিদ্বেষপ্রসূত আগুন

আপডেট সময় ০২:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭