ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিমান্ড শেষে আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে

অাকাশ জাতীয় ডেস্ক:

রিমান্ড শেষে আপন জুয়েলার্সের তিন মালিককে (দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায় একদিনের রিমান্ড শেষে সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলা তদন্তকারী কর্মকর্তা আপন জুয়েলার্সের এই তিন মালিককে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত আসামি দিলদার ও ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাসের আদালত আসামি গুলজার আহমেদ এবং আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২ নভেম্বর অর্থ পাচারের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় আসামিদের আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ড আবেদন করেন শুল্ক গোয়েন্দারা। শুনানি শেষে রমনা থানার মামলায় ঢাকা মহানগর হাকিম মো. নুরনবি আসামি দিলদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপরদিকে, গুলশান থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী আসামি গুলজার আহমেদ ও আজাদ আহমেদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানা গেছে, কাগজপত্র দেখাতে না পারায় অর্থ পাচারের অভিযোগে ১২ আগস্ট আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে দিলদারের বিরুদ্ধে তিনটি ও তার অপর দুই ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা হয়।

এসব মামলায় চলতি বছরের ২২ ও ২৩ অক্টোবর ওই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ২৪ অক্টোবর আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠিয়ে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিমান্ড শেষে আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে

আপডেট সময় ০৩:২৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭