ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘা উপজেলায় মাদকাসক্ত ছেলে কাজল হোসেনকে (২৫) পুলিশে দিয়েছেন মা শেফালী বেওয়া। অবশেষে গাঁজা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা সোমবার দুপুরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে পরিবারের সিদ্ধান্তে কাজলের মা শেফালী বেওয়া থানায় আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে তাকে আটক করে পুলিশ।

মা শেফালী বেওয়া জানান, বিভিন্নভাবে তাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কোন কথায় আমাদের কর্ণপাত করে নি। সে দিন দিন আরো বেশি মাদকাসক্ত হয়ে পড়ছিল। এছাড়া সে জামা-কাপড়সহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বাজারে বিক্রি করতে শুরু করেন। আত্মসম্মানের ভয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে দেয়া হয়েছে। কাজল হোসেন বাঘা উপজেলার কলিগ্রামের মৃত গোলাম আজমের ছেলে।

প্রতিবেশিরা জানান, সে মাদক সেবন করতে করতে এক ধরনের পাগলের মতো হয়ে গেছে। তার পরিবারের পক্ষ থেকে আরো আগে এ ধরনের সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীন্দ্রেনাথ প্রামানিক বলেন, সোমবার দুপুরে কাজলকে উপজেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় সে অপরাধ স্বীকার করায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

আপডেট সময় ০৭:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭