ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

‘গোলমাল এগেইন’-এ ফিরলো পরিনীতির ভাগ্য

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি বছরে হাতেগোনা কয়েকটি সিনেমা ছাড়া বলিউডে বাকি ছবিগুলো তেমন সফলতা পায়নি। সালমান, শাহরুখ থেকে শুরু করে আমির খানও তেমন সাড়া ফেলতে পারেননি নিজেদের সিনেমা নিয়ে। সেই জায়গায় অজয় দেবগন ও পরিনীতি চোপড়া বেশ ভালোভাবেই কাঁপাচ্ছেন বলিউড বক্স অফিস। মুক্তির পর থেকেই হাস্যরসে ভরপুর এ ছবিটি রীতিমতো রেকর্ড করে চলছে আয়ের। প্রথমদিনে মাত্র সাড়ে ৭ কোটি রুপি আয় করে ১৫ দিনের মধ্যেই ২০০ কোটির গণ্ডি পেরুলো।
এ নিয়ে বেশ উচ্ছ্বসিত পরিনীতি। তারা ভাষায়, আর দরকার নেই! এতেই তিনি খুশি!
সিনেমাটির সাফল্য নিয়ে পরিনীতি বলেন, ‘গোলমাল এগেইন বেশ ভালো একটি বিনোদনমূলক ছবি। সব শ্রেণির দর্শকের যে ভালো লাগবে না তা তো বলাই বাহুল্য। কিন্তু আমরা সফল। দর্শকদের এত সাড়ায় আমি বেশ উচ্ছ্বসিত। বক্স অফিস আর না কাঁপালেও আমার কোনো দুঃখ থাকবে না। যা আশা করেছি, তা পেয়েছি। তবে আমি জানি, ছবিটি মানুষ আরও দেখতে চায়।’
অজয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘শুটিংয়ের সময় বেশ মজা হয়েছিল। বিশেষ করে অজয় আমাকে বেশ হাসিখুশি রাখার চেষ্টা করতেন বিভিন্ন কথার মাধ্যমে। দিনগুলো মিস করছি।’
শুধু পরিনীতিই নয়, ছবিটির এমন সাফল্য রীতিমতো অবাক করেছে সবাইকে। এরইমধ্যে এ বছরের দ্রুত সময়ে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকার শীর্ষে উঠে এসেছে ‘গোলমাল এগেইন’। একই সময়ে মুক্তি দেওয়া হয়েছিল আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি। তবে বক্স অফিসে ‘গোলমাল এগেইন’-এর সঙ্গে একদমই তাল মেলোতে পারছেন না বলিউডের পারফেকশনিস্ট আমির।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

‘গোলমাল এগেইন’-এ ফিরলো পরিনীতির ভাগ্য

আপডেট সময় ০৫:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭