ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৮

অাকাশ নিউজ ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের নারীসহ অন্তত আট জন আহত হয়েছে। আহতের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার বিকেলে উপজেলার ফুলবাড়ি আজিমপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে।

নিহতের নাম মিঠু আলী (২৮)। তিনি ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রামেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। আহত অপরদিনজন হলেন- নিহত মিঠুর ভাই দুলাল আলী (৩০) ও তার চাচা জিন্নাত আলী (৫০)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুইয়া জানান, ফুলবাড়ি আজিমপাড়া গ্রামের ওমর হাজির ছেলে শাজাহান আলী (৩৫) বিকেল সাড়ে ৪টার দিকে জমি নিয়ে বিরোধে দুলাল আলীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শাজাহান আলী ও তার লোকজন ধারালো হাসুয়া দিয়ে দুলাল আলী, তার ছোট ভাই মিঠুন আলী ও তাদের চাচা জিন্নাত আলীকে কুপিয়ে জখম করে।

এসময় শাজাহান আলীর বাবা ওমর হাজিসহ উভয় পরিবারের নারীসহ আটজন আহত হন। পরে গ্রামবাসী আহতদের উদ্ধার করে দুলাল, মিঠু ও জিন্নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায় বলে জানান ওসি সায়েদুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সংঘর্ষে নিহত ১, নারীসহ আহত ৮

আপডেট সময় ০৫:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭