ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিজিৎ রায় হত্যায় এক জঙ্গি গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় সোহেল ওরফে সাকিব নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সোহেল অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছিল। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য।

অভিজিৎ রায় হত্যার সময়কার ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে সোহেলসহ ছয়জনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে বলা হয়।

ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, সোহেলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে খুন হন অভিজিৎ রায়। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিজিৎ রায় হত্যায় এক জঙ্গি গ্রেফতার

আপডেট সময় ০৩:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭