ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে মার্কিন সিনেটে বিল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করে মার্কিন সিনেটে একটি বিল আনা হয়েছে।রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পাটির সিনেটররা একত্রে এ বিল এনেছেন। বিলটিতে মূলত মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে কোন রকম সহযোগিতা করা বা তাদের সহায়তা না দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই সিনেটরদের মধ্যে অন্যতম সিনেট হলেন জন ম্যাককেইন – যিনি সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান।

মি. ম্যাককেইন এক বিবৃতিতে বলেন, ‘মিয়ারমারে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের হত্যা এবং বাস্তুচ্যুত করার জন্য যেসব সামরিক কর্মকর্তা দায়ী – তারা এ বিলের আওতায় পড়বে। এবং এটা স্পষ্ট করে দেয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের এসব নৃশংসতার পক্ষে থাকবে না।’

মিয়ানমারের উর্ধতন সামরিক কর্মকর্তাদের চিহ্নিত করার কথা আছে – যাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ বা পুনর্বহাল করা হবে। এ ছাড়াও এতে মিয়ানমারের ওপর আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের আহ্বান জানানো হয়েছে। এমনকি চুনি ও পান্নার মতো মূল্যবান পাথর আমদানির ওপরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা আছে।

মার্কিন সিনেটে বিল এমন সময় আনা হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ায় এক সফরে রওনা হয়েছেন, এবং এতে তিনি মিয়ানমার সহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর এক সম্মেলনে যোগ দেবেন।

ডেমোক্র্যাট এলিয়ট এঞ্জেল বলেছেন, মার্কিন আইনপ্রণেতারা এ ব্যাপারে একটা স্পষ্ট বার্তা দিতে চাইছেন। ‘সর্হিংসতা অবশ্যই বন্ধ হতে হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এবংমিয়ারমারে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর অর্থবহ বেসামরিক নিয়ন্ত্রণ আনতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধে মার্কিন সিনেটে বিল

আপডেট সময় ০১:১৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭