ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ?, প্রশ্ন রাশেদের আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান হরমুজ প্রণালি স্থায়ীভাবে টোলমুক্ত থাকবে, দাবি ট্রাম্পের ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

তারা কাতারি জনগণকে তুচ্ছজ্ঞান করেছিল: কাতারের আমির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতারের বিরুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিসরের আরোপিত অবরোধের দেড় শ দিন পূর্ণ হতে চলেছে। সম্প্রতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি এ বিষয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। কাতারের ওপর কঠোর অবরোধ আরোপের পর অনেকেই মনে করেছিল কাতার টিকতে না পেরে নতজানু হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

সাক্ষাৎকারে অবরোধ সম্পর্কে খোলামেলা কথা বললেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। সিবিএস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমির কথা বলেছেন ইরান, তালেবান, হামাস, আলজাজিরাসহ অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে। এছাড়া সৌদি জোট কাতারের জনগণকে তুচ্ছজ্ঞান করেছিল বলে তিনি জানান।

চলমান সংকট নিরসনে আগ্রহের কথা জানিয়ে কাতারের আমির বলেছেন, ‘অবরোধ আরোপকারী দেশগুলো যদি আমাদের সার্বভৌমত্বকে আঘাত না করে চলমান সমস্যা সমাধানে এক মিটার এগিয়ে আসে, আমি ১০ হাজার মাইল এগিয়ে যাব।‘

তিনি সে সঙ্গে বলেছেন, তিনি তার দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন এবং যে কেউ এ বিষয়ে সীমা লঙ্ঘন করলে তা গ্রহণ করা হবে না। আলজাজিরা টিভি চ্যানেল বন্ধ বিষয়ে সৌদি জোটের শর্তের বিষয়েও তিনি কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা হবে না। ‘আমরা আলজাজিরা বন্ধ করব না।‘

তিনি বলেন, ‘আপনি যদি আমাকে আলজাজিরার মতো একটি চ্যানেল বন্ধ করতে বলেন তাহলে ৫০, ৬০ বা ৭০ বছর পরে একদিন ইতিহাসে উঠে আসবে। এ অঞ্চলের মুক্তমত প্রকাশের ইতিহাসকে পাল্টে দেবে।‘ সৌদি জোট তাকে অবমূল্যায়ন করেছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় তারা কাতারের জনগণকে অবমূল্যায়ন করেছিল। আমি সে জগণের জন্য অত্যন্ত গর্বিত।‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান

তারা কাতারি জনগণকে তুচ্ছজ্ঞান করেছিল: কাতারের আমির

আপডেট সময় ০২:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭