ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের দাবিতে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার হুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে এক জেএসসি পরীক্ষার্থী বিয়ের স্বীকৃতির দাবিতে আত্মহত্যার হুমকি দিয়ে যাচ্ছে। হাতে ছুরি ও ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে গত তিনদিন ধরে বরের ঘরে ঢুকে অবস্থান নিয়েছে। বিয়ের স্বীকৃতির দাবিতে সে বরের ঘরের দরজা বন্ধ করে তালা দিয়ে রেখেছে।

মঙ্গলবার থেকে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের ওই বরের ঘরে অবস্থান নেয়া শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মির্জাপুরের সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন ওই ছাত্রীর সঙ্গে কথা বলেও তাকে বুঝাতে পারেননি। এদিকে বিয়ের বয়স না হওয়ায় গত তিনদিনে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে ওই ছাত্রীকে বুঝানোর চেষ্টা করা হলেও সে বিয়ের স্বীকৃতির দাবিতে অনড় রয়েছে বলে জানা গেছে। এদিকে এঘটনায় ওই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আজগানা গ্রামের হেলাল উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে রবিনের সঙ্গে বছর খানেক আগে পার্শবর্তী বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আবুল কাশেমের অষ্টম শ্রেণি ছাত্রী উর্মির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মধ্য ঘনিষ্টতা হয় এবং গত ২৯ অক্টোবর তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, বিষয়টি জেনে সহকারী কমিশনার (ভুমি) আজগর হোসেনকে পাঠানো হলেও অনেক চেষ্টা করেও ওই ছাত্রীকে বুঝানো সম্ভব হয়নি। ছাত্রীকে বুঝিয়ে বাবার বাড়ি পাঠাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারসহ স্থানীয়দের দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের দাবিতে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার হুমকি

আপডেট সময় ১২:০০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭