ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনা মুখপাত্র জানিয়েছে, আফগান অভ্যন্তরে আইএস’র এই অংশটি ক্রমশই পাকিস্তানের জন্যে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যদিও এতদিন আইএস’র অস্তিত্ব অস্বীকার করে আসছিল পাকিস্তান।

পাকিস্তান বলছে, আফগানিস্তানের ভেতরে থেকে শক্তিশালী হয়ে ওঠা জঙ্গিগোষ্ঠির প্রভাব ঠেকানোর জন্যেই প্রতিবেশী দেশটির উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ‘খাইবার-ফোর’ শিরোনামে এই অভিযান। পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিফ গফুর এই সেনা অভিযানকে পাকিস্তানের জন্যে অত্যন্ত জরুরি উল্লেখ করে বলেন, গত কয়েক মাসে আইএস গোষ্ঠী খাইবার সীমান্তে বেড়ে উঠছিল।

তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্যরা গত দুই বছরে পাকিস্তানে চালানো বেশ কিছু জঙ্গি হামলার জন্যে দায় স্বীকার করে আসলেও এর আগে পাকিস্তান সেদেশে আইএস’র অস্তিত্ব অস্বীকার করে এসেছে। সীমান্তের যে অংশে বিমান বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়েছে সেটি বেশকিছু উপজাতি গোষ্ঠী অধ্যুষিত এলাকা। জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, আইএস’র এই অংশ পাকিস্তান ও আফগানিস্তানের সাবেক তালেবান গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। তারা মধ্যপ্রাচ্যের আইএস গোষ্ঠীর কেউ নয় বলেই দাবি করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগান সীমান্তে পাকিস্তানের সেনা অভিযান

আপডেট সময় ০৭:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭