ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াপাড়া জুট মিলের পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বেতার গেট এলাকার ‘নওয়াপাড়া জুট মিলের’ দুটি গুদামে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে মিলের শ্রমিকরা জানিয়েছেন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের যশোর ও খুলনার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের লিডার ইউনুস আলী বলেন ‘খবর পেয়েই আমরা নওয়াপাড়া জুটমিলে এসে দেখি ৯ নম্বর পাটগুদামের আগুন জ্বলছে। এসেই আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের ভয়াবহতার কারণে যশোর ও খুলনায় খবর দেয়া হয়।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, শুরুতে যশোর, অভয়নগর, মণিরামপুর ও খুলনার পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরো দুটি ইউনিটকে কাজে লাগানো হয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, ‘আগুন নতুন করে ছড়াবে না। গুদাম ভর্তি পাট থাকায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সারারাত লাগতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং গুদাম দুটিতে কত টাকার পাট রয়েছে তা এখনই বলা সম্ভব না। আগুন নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে এসব তথ্য জানা যাবে। একই কথা বলেন মিলের প্রকল্প প্রধান বায়েজিদ হোসেন। তিনি বলেন, ‘কিভাবে আগুনের সূত্রপাত তা জানতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমানণও এই মুহুর্তে বলতে পারছি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নওয়াপাড়া জুট মিলের পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় ১২:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭