ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শিশু অপরহণ মামলায় স্বামী-স্ত্রী ও ছেলে জেলহাজতে

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর মোহনপুর উপজেলায় এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে স্বামী-স্ত্রী ও নাবালক ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেফতারের পর রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর (শুক্রবার) উপজেলায় বোরহানের ছেলে জাকারিয়া বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। ওই সময় জাকারিয়ার মা রহিমা খাতুন বাড়ির ভিতর রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে সকাল আনুমানিক ১০টার দিকে শিশু জাকারিয়াকে খাওয়ানোর জন্য আঙিনায় গিয়ে খোঁজ করতে গিয়ে আশেপাশের মানুষ বলে তার ননদের ছেলে রিমন আলী শিশু জাকারিয়াকে নিয়ে গেছেন। এসময় বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায় নি।

পরে ওই দিন রাত ৯টার দিকে শিশু জাকারিয়ার বাবার মোবাইল নম্বরে ফোন করে সন্তানকে ফেরত পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই দিনই অপহৃত শিশু জাকারিয়া হোসেনের (৩) মা রহিমা খাতুন বাদী হয়ে মোহনপুর থানায় শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) তদন্ত আফজাল হোসেন আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বড় চক দৌলতপুর গ্রামের মৃত তুফানী মিস্ত্রির ছেলে হাবিল উদ্দিন (৩৫), স্ত্রী শিউলি বেগম (২৫) এবং ছেলে রিমন আলীকে (১২) শিবগঞ্জ বাজার থেকে আটক করেন। সেখানে শিশু জাকারিয়াকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গ্রেফারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেইসঙ্গে অপহৃত শিশু জাকারিয়া হোসেনকে আদালত তার বাবা-মার জিম্মায় দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শিশু অপরহণ মামলায় স্বামী-স্ত্রী ও ছেলে জেলহাজতে

আপডেট সময় ১১:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭