ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের একজনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

যমজ দুই ভাই রাকিব হোসেন ও শাকিব হোসেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুরে দুই ভাই মিলে গোসল করতে যায়। গোসল করতে করতে হঠাৎ রাকিব হোসেন পানিতে ডুবে গেলে অপর ভাই শাকিব তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পথচারী একজন ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের মানুষ গিয়ে তাদের উদ্ধার করে।

তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। অপরজন শাকিব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর বাঘা উপজেলার চকছাতারী গ্রামে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চকছাতারী গ্রামের খায়রুল ইসলামের দুই যমজ ছেলে রাকিব হোসেন ও শাকিব হোসেন। তারা দুইজন চকছাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের দুই জনের বয়স ১১ বছর। শুক্রবার বেলা একটার দিকে বাড়ির পাশে এক পুকুরে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে রাকিব হোসেন ডুবে গেলে শাকিব হোসেন তাকে উদ্ধার করতে গিয়ে দুইজনই ডুবে যায়।

পথচারী একজন তাদের ডুবে যাওয়া দৃশ্য দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তাৎক্ষণিক আশেপাশের মানুষ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক সঞ্জয় কুমার পাল রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আর শাকিব হোসেনকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক সঞ্জয় কুমার পাল ও খায়রুল ইসলামের পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীতে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের একজনের মৃত্যু

আপডেট সময় ১১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭