ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

৩ দেশের জন্য মিয়ানমার এত সাহস পাচ্ছে: বি চৌধুরী

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কে এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ভারত, চীন ও রাশিয়া এই তিন ‘মুরুব্বি দেশ’কে নিজেদের পক্ষে আনতে পারলে তবেই বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা সমস্যার সমাধান করা সম্ভব। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘রোহিঙ্গা সমস্যা : আন্তর্জাতিক কূটনীতি ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিয়ানমার নির্যাতনের এমন দুঃসাহস কোথায় পায়, সরকারকে বুঝতে হবে। মিয়ানমার আয়তনে বড় হতে পারে, অর্থনৈতিক অবস্থা খারাপ, সামরিক অবস্থাও বেশি ভালো না। এরপরও এত সাহস পাচ্ছে ওই তিন দেশের জন্য। তারা অস্ত্র দেওয়া বন্ধ করুক, যুদ্ধজাহাজ দেওয়া বন্ধ করুক, মিয়ানমার দুর্বল হয়ে পড়বে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চীন, ভারত ও রাশিয়া যাওয়ার পরামর্শ দেন। কূটনৈতিক চাপ প্রয়োগেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বদরুদ্দোজা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ দেশের জন্য মিয়ানমার এত সাহস পাচ্ছে: বি চৌধুরী

আপডেট সময় ১১:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭