ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান বিরোধী মার্কিন নীতির প্রতি সৌদি রাজা জোরালো সমর্থন দিয়েছেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ ইরান-বিরোধী মার্কিন নীতির প্রতি জোরালো সমর্থন দিয়েছেন। রিয়াদে সৌদি রাজা সালমানের সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন এ কথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ক্ষতিকর আচরণ মোকাবেলায় সৌদি রাজা এ সমর্থন দিয়েছেন। টিলারসন আরো বলেন, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে; এখন দেশটি থেকে ইরানসহ বাইরের সব দেশের চলে যাওয়া উচিত। তিনি বলেন, যেকোনো দেশের যোদ্ধাদের ইরাক ছাড়া উচিত এবং ইরাকের জনগণকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ার সুযোগ দিতে হবে। তবে তিনি ‘সবাই’ বলতে আর কোন দেশের যোদ্ধাদের বুঝিয়েছেন তা পরিষ্কার করেন নি। ইরাকে এখনো কয়েক হাজার মার্কিন সেনা রয়েছে এবং তারা দায়েশ-বিরোধী লড়াইয়ে ইরাকি সেনাদেরকে সাহায্য করেছে বলে দাবি করছে ওয়াশিংটন। মার্কিন সেনারাও চলে যাবে কিনা টিলারসন তা বলেন নি।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা মেনে চলতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন টিলারসন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে অনেক বড় ঝুঁকি রয়েছে। সংবাদ সম্মেলনে টিলারসন তার ভাষায় বলেন, আইআরজিসি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান বিরোধী মার্কিন নীতির প্রতি সৌদি রাজা জোরালো সমর্থন দিয়েছেন

আপডেট সময় ০৫:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭