ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও ৩০ কারখানায় ছুটি

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার সকালে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিনের শুরুতে শ্রমিকরা নিয়মিত হাজিরা দিয়ে কারখানায় প্রবেশ করলেও সকাল ৯টার পর থেকে পরিস্থিতি বদলে যেতে থাকে। অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তা নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে প্রথম শ্রমিকরা বেরিয়ে আসেন। পরবর্তীতে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করে মিছিল বের করেন এবং অন্যান্য কারখানায় থাকা শ্রমিকদের বেরিয়ে আসার আহ্বান জানান। একই চিত্র দেখা গেছে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকায়। এসব স্থানে শ্রমিকরা হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম জানান, শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে বহিরাগতদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। সব মিলিয়ে কারখানাগুলোর মালিকপক্ষ আজকের মতো ছুটি ঘোষণা করায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালের দিকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কারখানায় ঢুকে হাজিরা নিশ্চিত করেছিলেন। তবে পরে বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার বেশিরভাগ কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্তে আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন: শেনজেনে বিরল কূটনৈতিক মুহূর্ত

সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও ৩০ কারখানায় ছুটি

আপডেট সময় ০১:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬