ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চাঁদপুর শহরের মোটরসাইকেল চোর দলের সদস্য গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার একটি বহুতল ভবনের নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে হত্যা করে চারটি মোটরসাইকেল লুটের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন চাঁদপুর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিল্লুর রহমান ওরফে জিল্লু চোর (৩০)। তাঁর বাড়ি হাজীগঞ্জ উপজেলার খাটরা বিল এলাকায়। পুলিশ বলছে, তিনি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গতকাল শুক্রবার বিকেলে আলীগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

১৫ অক্টোবর রাতে চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার বহুতল ভবন আয়েশা গার্ডেনের ভেতরে নৈশপ্রহরী দেলোয়ার হোসেনকে হত্যা করে চারটি মোটরসাইকেল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিল্লুরসহ সংঘবদ্ধ চোরচক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

চাঁদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে দৈনিক প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বাসা থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় জিল্লুর জড়িত ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সম্প্রতি তিনি কারাগার থেকে ছাড়া পান। এরপরই হাজীগঞ্জ ও চাঁদপুর শহরে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যায়। তাঁর বিরুদ্ধে চুরি, চাঁদাবাজিসহ পাঁচ-ছয়টি মামলা আদালতে বিচারাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চাঁদপুর শহরের মোটরসাইকেল চোর দলের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭