ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

চাঁদের মাটির নীচেও বাস করতে পারবে মানুষ

অাকাশ নিউজ ডেস্ক:

চাঁদের মাটির তলায় এবার বাস করবে মানুষ৷ সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল এমনই একটি বিষয়৷

পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে৷ তাই মানুষের বসবাসের জন্য বিকল্প একটি গ্রহের সন্ধানে ছিলেন বিজ্ঞানীরা৷ এই গবেষণার মাঝেই উঠে এল এমনই একটি অদ্ভুত বিষয়৷ চাঁদের মাটিতে দেখা গিয়েছে বেশ কিছু গর্ত৷ আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীরা এখন এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছেন৷ আদৌ কি এই জায়গাটি বসবাসের যোগ্য এই সমস্ত বিষয় নিয়েই চলছে চুলচেরা গবেষণা৷

চাঁদের মাটিতে প্রাণের সন্ধান নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে নানা চাপানোতর শোনা গিয়েছে৷ কেউ কেউ আমলই দেননি বিষয়টির৷ আবার কেউ কেউ আবার শুরু করেছেন চর্চা৷ তবে, সম্প্রতি বিজ্ঞানীদের চোখে ধরা দিল একটি অবিশ্বাস্য বিষয়৷ চাঁদের মাটিতে গরম লাভা প্রবাহের জন্য চাঁদের মাটির বেশ কয়েকটি জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে৷ যার ফলে চাঁদের মাটিতে সৃষ্টি হয়েছে বেশ কিছুর গুহার৷

আমেরিকা এবং জাপানের বিজ্ঞানীরা ছাড়াও নাসার বিজ্ঞানীরাও এই বিষয়টি গবেষণা করে দেখছেন৷ জাপানীজ স্পেস এজেন্সী এবং নাসা যৌথভাবে কাজটি করছেন৷ তারা জানাচ্ছেন, মারিআস পাহাড়ের কাছাকাছি এরম বেশ কিছু গর্ত দেখা গিয়েছে৷ বড়সড় টিউবের আকারে থাকা এই গর্তগুলি মাটির গভীরে যাওয়ার একটি রাস্তা তৈরি করেছে৷

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে যদি চাঁদ মানুষের বসবাসের যোগ্য হয়৷ তাহলে এই সমস্ত আন্ডারগ্রাউন্ড গর্তগুলি মানুষকে অতিবেগুনী রশ্মি এবং কসমিক রে থেকে রক্ষা করবে৷

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

চাঁদের মাটির নীচেও বাস করতে পারবে মানুষ

আপডেট সময় ০৯:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭