ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

রাজধানীতে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। জলমগ্ন রাস্তায় হাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়। এরা হলেন, মো. নজরুল ইসলাম (৫০) ও আতিকুর রহমান (১৩)। শনিবার পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।

শনিবার দুপুর ২ টার দিকে নজরুল দক্ষিণ যাত্রাবাড়ির বাসা থেকে বের হন। বৃষ্টির পানি জমে থাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

একই দিন বিকেল ৪টার দিকে খিলগাঁও মেরাদিয়া এলাকার বড় মসজিদ গলির বাসা থেকে বের হয় আতিকুর। রাস্তায় জমে থাকা পানিতে পা দেওয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আতিকুর স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

রাজধানীতে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আপডেট সময় ০৮:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭