বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন এবং তাত্ত্বিক ও ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও ফ্রেন্ডশিপ একাডেমি যৌথভাবে ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস ২০২৬’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। মাসব্যাপী এই এক্সিকিউটিভ কোর্সটি তরুণ পেশাজীবী, উন্নয়নকর্মী এবং গবেষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে। এটি মূলত ছুটির দিনে পরিচালিত হবে। মূলত ক্যারিয়ারের শুরুর দিকে থাকা তরুণ পেশাজীবী, গবেষক ও উন্নয়নকর্মীদের কথা মাথায় রেখেই এই বিশেষ পাঠ্যক্রম বা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
কোর্সের ভর্তিপ্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। অংশগ্রহণকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চতর ক্লাসের পাশাপাশি গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ফিল্ড স্টাডির সুযোগ দেওয়া হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, প্রথিতযশা সমাজবিজ্ঞানী এবং দেশি-বিদেশি শীর্ষস্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞরা সেশন পরিচালনা করবেন। স্নাতক অন্য বিষয়ে, তবু মাধ্যমিকে ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক। মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১ বছরে ৪ লাখ, বেড়েছে মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে। ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে।
উন্নয়ন গবেষক মো. লাবিব তাজওয়ান উৎসব তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, শ্রেণিকক্ষে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দুই দিনের ফিল্ড ভিজিট তার চিন্তা-ভাবনায় বড় পরিবর্তন এনেছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং মাঠপর্যায়ের বাস্তব উন্নয়ন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা সরেজমিনে দেখার সুযোগ পেশাগত দৃষ্টিভঙ্গিকে অনেক সমৃদ্ধ করেছে। থিওরি ও প্র্যাকটিসের এই দারুণ মেলবন্ধন আমার পেশাগত দৃষ্টিভঙ্গি অনেক সমৃদ্ধ করেছে।
শিক্ষার্থীদের জন্য এই কোর্সটি আংশিক স্পনসরড করা হয়েছে, ফলে তারা সাশ্রয়ী খরচে এবং বৃত্তি সহায়তায় অংশ নিতে পারবেন। কোর্সের পাঠ্যক্রমে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। গাইবান্ধায় ফ্রেন্ডশিপের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে সরাসরি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ এই কোর্সের একটি অন্যতম প্রধান আকর্ষণ। কোর্সের মূল উদ্দেশ্য হলো ক্লাসরুমভিত্তিক পড়াশোনার পাশাপাশি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনসংগ্রামের বাস্তব অভিজ্ঞতা সরাসরি তুলে ধরা।
আগ্রহী প্রার্থীরা ফ্রেন্ডশিপ একাডেমির নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য, পাঠ্যসূচি ও অনলাইন আবেদনের ফরম সংগ্রহ করতে পারবেন। উন্নয়ন খাতের বাস্তব রূপরেখা এবং তাত্ত্বিক ধারণার মেলবন্ধন ঘটিয়ে তরুণদের পেশাগত প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
আকাশ নিউজ ডেস্ক 






















