শনিবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত—সাড়ে চার ঘণ্টার এক ঝটিকা সফরে রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল নাগরিক সেবার মান, প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন স্থানের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন। সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর।
পরিদর্শনের শুরুতেই তিনি উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ঘুরে দেখেন। অপরিচ্ছন্ন পরিবেশের উন্নতি ঘটাতে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন তিনি। পর্যায়ক্রমে তিনি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, সরকারি বাংলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান। এছাড়াও নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের আহ্বান জানান। রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ছাড়াও এদিন তিনি মিরপুর-১০ নম্বরে হকারমুক্ত ফুটপাতও ঘুরে দেখেন। এসময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল।
দিনব্যাপী এই পরিদর্শনের তালিকায় আরও ছিল ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কোয়ার্টার। আজিমপুর সরকারি আবাসন এলাকাকে পরিচ্ছন্ন করার জন্য তিনি কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। মিরপুর-১০ নম্বরের হকারমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনের এক পর্যায়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশৃঙ্খলার নজির দেখা যায়। সেখানে সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে তার নিজের কক্ষের ভেতর ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী, যে কক্ষটিও ছিল অস্বাস্থ্যকর। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকারপ্রধান। তার নির্দেশের পরপরই ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নাগরিক সেবার মান নিশ্চিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 























